পাখির খাঁচা পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয় সমূহ।
পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার না করলে তা শুধু অস্বস্তিকরই নয়, বরং পাখির স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আসুন জেনে নেই কী কী সমস্যায় পড়তে পারে আপনার প্রিয় পাখি।
জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়ঃ
পাখির মল, অবশিষ্ট খাবার, ও জমে থাকা পানি মিলে খাঁচায় সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়। ফলে পাখি শ্বাসনালীর রোগে, ত্বক বা চোখের সংক্রমণ, হজমজনিত সমস্যা ও ডায়রিয়ায় সহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।
পোকামাকড়ের আক্রমণঃ
অপরিষ্কার খাঁচা মাছি, উকুনসহ নানা পোকামাকড়ের বাসস্থান হয়ে ওঠে। এর ফলে ঘরের পরিবেশ নোংরা হওয়া এবং সংক্রামক রোগ ছড়াতে পারে।
পাখির মানসিক অস্থিরতাঃ
পরিচ্ছন্নতা না থাকলে পাখি স্ট্রেস এ পরতে পারে। এতে পাখি অতিরিক্ত ডাকাডাকি, নিজের পালক ছেঁড়ার মতো অস্বাভাবিক আচরণ শুরু করতে পারে।
ঘরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশঃ
যদি দীর্ঘদিন খাঁচা পরিষ্কার না করা হয় তাহলে খাঁচা থেকে দুর্গন্ধ ছড়ায় এতে ঘরের বাতাস ভারী ও অস্বস্তিকর হয়ে ওঠে এমনকি পরিবারের সদস্যরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
খাবারে জীবাণু প্রবেশঃ
খাঁচার ময়লা জমে থাকলে তা খাবারে পৌঁছাতে সময় লাগে না।এটা খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায় এবং খাবারের গুণগত মান কমে যেতে পারে।
খাঁচার উপকরণ দ্রুত নষ্ট হয়ে যায়ঃ
খাঁচায় দীর্ঘদিন ময়লা জমে থাকলে তা ধাতব বা কাঠের গঠনেও প্রভাব ফেলে।ধাতব খাঁচায় সহজেই মরিচা পড়ে যায়। কাঠের খাঁচায় ফাঙ্গাস বা পোকা ধরতে পারে এতে খাঁচার স্থায়িত্ব কমে যায় এবং পাখির নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।
পাখির খাঁচা পরিষ্কার রাখার সহজ কিছু পরামর্শঃ
- সপ্তাহে অন্তত ১ দিন ট্রের ময়লা পরিষ্কার করুন।
- পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন।
- সিডমিক্স এর পাত্র মাসে অন্তত ১ দিন জীবাণুনাশক দিয়ে ধুয়ে ভাল ভাবে শুকিয়ে নিন।
- মাসে একদিন সম্পুর্ণ খাঁচায় জীবাণুনাশক স্প্রে করুন।