পাখির খাঁচা পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয় সমূহ।
পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার না করলে তা শুধু অস্বস্তিকরই নয়, বরং পাখির স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আসুন জেনে নেই কী কী সমস্যায় পড়তে পারে আপনার প্রিয় পাখি। জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়ঃ পাখির মল, অবশিষ্ট খাবার, ও জমে থাকা পানি মিলে খাঁচায় সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়। [...]