পাখির জন্য সফট ফুড এর উপকারিতা এবং প্রস্তুত প্রণালী।

সফটফুড হলো এমন একটি নরম ও পুষ্টিকর খাবার, যা পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ করে ব্রীডিং সময়ে পাখির জন্য সফট ফুড খুবই গুরুত্বপূর্ণ। এই খাবার সহজে হজমযোগ্য হওয়ার কারণে পাখিরা সহজেই গ্রহণ করে এবং তা তাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। বাচ্চা পাখির সঠিক বৃদ্ধির জন্য সফটফুড অপরিহার্য।

বাজারে বিভিন্ন ধরনের কমার্শিয়াল সফটফুড পাওয়া যায়, তবে নিজের হাতে তৈরি সফটফুড আরও সাশ্রয়ী, নিরাপদ এবং প্রাকৃতিক উপাদানে প্রস্তুত হওয়ার কারণে এটি অধিক উপযোগী। সঠিক উপাদান দিয়ে ঘরে তৈরি সফটফুড পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রজনন সময়ে তাদের শক্তি জোগাতে সাহায্য করে।

সফটফুড এর উপাদানঃ

  • ভুট্টা ভাঙ্গা ও গমঃ এতে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন বি১ এবং ভিটামিন সি পাখির দেহ গঠনে বিশেষ উপকারী
  • সিদ্ধ ডিম অথবা কমার্শিয়াল এগ ফুডঃ  পাখির জন্য চমৎকার প্রোটিনের উৎস। প্রজননকালীন সময়ে বা বাচ্চা পাখির বৃদ্ধির জন্য এটি অত্যন্ত কার্যকর।
  • শাক – সবজীঃ  পালং শাক, কলমি শাক, গাজর, কুমড়া,বরবটি, বাধা কপি, ফুলকপি, বিটরুট দেওয়া যেতে পারে। সবজিতে থাকা বিটা ক্যারোটিন, আয়রন ও অন্যান্য মিনারেল বাচ্চা পাখির গঠন এবং বড়দের পালকের উজ্জ্বলতায় সাহায্য করে।
  • ডালঃ ছোলা, সবুজ মুগ, কালি মটর এই ধরনের ডালগুলো ভিজিয়ে রেখে অল্প সিদ্ধ করে দিলে তা প্রোটিন ও ফাইবারের চমৎকার উৎস হিসেবে কাজ করে।
  • ভিটামিন ও ক্যালসিয়াম পাউডারঃ  সঠিক মাত্রায় ভিটামিন ও ক্যালসিয়াম পাখির হাড় ও ডিমের খোলস শক্ত করে। প্রজননকালীন সময়ে এটি বিশেষভাবে দরকার হয়।

প্রস্তুত প্রণালীঃ

  • ভুট্টা ভাঙ্গা, গম ও ডাল রাতে ভিজিয়ে পর দিন সকালে সেদ্ধ করতে হবে। 
  • সিদ্ধ ডিম ও শাক-সবজী কুচি করে নিবেন।
  • সকল উপকরন এক সাথে একটি পাএে মিশিয়ে সফট ফুড রেডি করবেন। সাথে প্রয়োজন মত ভিটামিন ও ক্যালসিয়াম পাউডার এবং চাইলে ক্যাটেল ফিশ বোন গুড়া, সজনে পাতা গুরা এসব দিতে পারেন।

কখন ও কি পরিমাণে দিবেন?

সফট ফুড সকাল সকাল দিবেন। সপ্তাহে ৩-৪ দিন আপনি আপনার পাখিকে দিতে পারেন। এর বেশি দিলেও কোন সমস্যা নেই। আমি প্রতিদিন দেই। বক্সে বাচ্চা থাকলে প্রতিদিন দিতে হবে। এমনকি প্রয়োজন অনুযায়ী ২ বেলাও সফট ফুড দেওয়া যায়।

সতর্কতাঃ 

৪ – ৬ ঘন্টা  হয়ে গেলে খাবার বের করে ফেলবেন। কেননা এটা বেশিক্ষণ থাকলে  বিভিন্ন ব্যাকটেরিয়া উৎপাদন করে যা পাখির পেট খারাপ সহ পাখির বিভিন্ন রোগের কারণ হতে পারে। সফট ফুড বাচ্চা পাখির জন্য উপকারী হলেও বাচ্চা ফোঁটার পর থেকে বাচ্চার চোখ ফোঁটার আগ পর্যন্ত সফট ফূডে শাক এবং ডাল ব্যাবহার না করা ভাল।

কমেন্ট করুন

স্টার চিহ্নিত (*) ফিল্ডগুলো আবশ্যিক